November 16, 2026, 3:42 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর গত ১০ মাসে দায়িত্ব পালনে পুলিশের ওপর ১৭৬ হামলা, নিহত ৪ হাইকোর্টের নির্দেশের পর কি হবে কুষ্টিয়ায় ১৮৪ অবৈধ ইটভাটার ? অভিযান হয়েছে মাত্র ৪টিতে রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের ষষ্ঠ চালান বিএনপি-জামায়াতের সমঝোতা/বিতর্কিত বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহে আমির হামজার ওয়াজ ২ হাজার ২০৭ কোটি টাকায় ২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার কুষ্টিয়ায় এমপি নুসরাতের গ্রামের পুরোন বাড়িতে আগুন, বাড়িতে ছিল গবাদি পশু খোকসায় ওষুধ ব্যবসায়ীকে দোকানে ঢুকে কুপিয়ে জখম কুষ্টিয়া সরকারি কলেজে ডিবি পুলিশের ওপর হামলা, ১৫ জনের নামে মামলা ঝিনাইদহে তিন মাসে ৯০ জনের আত্মহত্যা, ৬০ জনই নারী, দর ও শৈলকুপা শীর্ষে

কুষ্টিয়ায় করোনায় ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, শনাক্ত ৪২.৪৩ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও একই সময়ে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিনজন। একই সময়ে ৪৭৬টি নমুনা পরীক্ষায় ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ দশমিক ৪৩ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৪ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা যান আরও চারজন। একই সময়ে ১২৬২টি নমুনা পরীক্ষায় ৪২১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৩৬ শতাংশ। তার আগের ২৪ ঘণ্টায়ও কুষ্টিয়াতে করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা যান আরও ছয়জন। একই সময়ে ৭২১ টি নমুনা পরীক্ষায় ২০৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২৮ দশমিক ২৯ শতাংশ।
গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (অরএমও) আশরাফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান করোনায় মৃতেরা সকলেই কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন। অন্যদিকে উপসর্গ যারা যান তারা সোমবার বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হন।
তিনি আরও জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৫৬ জন। গতকাল ছিলেন ২৫৪জন। তার আগের দিন ছিলেন ২৫৬জন।
আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ৩৮২৪জন। গতকাল এ্ই সংখ্যা ছিল ৩৯২১ জন। আগের দিন ছিল ৩৬৫৯জন।
বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় জেলাতে হোম আইসোলেশন ও হাসপাতালে চিকিৎসাধীন মোট আক্রান্ত আছেন ৪০৮০জন। আগের দিন ছিল ৪১৭৫ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৯৪ জন। জেলাতে মোট মারা গেছেন ৪৩৩ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net