August 25, 2026, 6:28 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু, শনাক্তের হার ৩২.২০ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিন জন। এই সময়ে ১৭৭টি নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ২০ শতাংশ।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (অরএমও) আশরাফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয় ১২ জনের এবং উপসর্গ নিয়ে মারা যান আরও দুই জন। একই সময়ে ৮২টি নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৬১ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয় ১০ জনের এবং উপসর্গ নিয়ে মারা যান আরও তিন জন। একই সময়ে ৪৭৬টি নমুনা পরীক্ষায় ২০২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৪২ দশমিক ৪৩ শতাংশ।
আশরাফুল ইসলাম জানিয়েছেন, করোনায় মৃত সবাই কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন। অন্যদিকে, উপসর্গ নিয়ে যারা মারা গিয়েছিলেন, তারা গতকাল বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
তিনি আরও জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৪৪ জন। গতকাল ছিলেন ২৪৭ জন। তার আগের দিন ছিলেন ২৫৬ জন।
আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন তিন হাজার ৪৮৭ জন। আগের দিন ছিলেন তিন হাজার ৬২৮ জন। তার আগের দিন এ সংখ্যা ছিল তিন হাজার ৮২৪ জন।
বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় জেলায় হোম আইসোলেশন ও হাসপাতালে চিকিৎসাধীন মোট আক্রান্ত আছেন তিন হাজার ৭৩১ জন। গতকাল ছিলেন চার হাজার ৮০ জন। এর আগের দিন ছিলেন তিন হাজার ৮৭৫ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৭২ জন। জেলায় মোট মারা গেছেন ৪৫৪ জন।

এদিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম আজ থেকে শুরু হওয়া লকডাউন কঠোরভাবে মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন। তিনি শুক্রবার সকালে দ্য ডেইলি স্টারকে জানান লকডাউন বাস্তবায়নে কঠোর থাকবে প্রশাসন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net