July 24, 2026, 10:43 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত

মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় তোজো আহমেদ (৭) নামে এক  মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। 

আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ পাড়ায় ওই দুর্ঘটনা ঘটে। 

নিহত তোজো আহমেদ একই এলাকার বিশারত আলীর ছেলে। সে ওই এলাকার মারকাজুল উলুম ইসলামিয়া কওমী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। 

স্থানীয়রা জানান, রাতে বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল তোজো। এসময় চুয়াডাঙ্গা-দামুড়হুদা আঞ্চলিক মহাসড়কে দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গা শহরের অভিমুখে আসা একটি সাদা রঙের মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় তোজো। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় স্থানীয়রা। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন তাকে মৃত ঘোষণা করেন। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সৌরভ হোসেন জানান, তোজোর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে নেয়ার আগেই মারা গেছে সে। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবু জিহাদ ফকরুল আলম খান জানান, কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মৃতদেহ তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net