March 13, 2026, 4:55 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল

সকালে নিখোঁজ, বিকেলে পুকুরে মিললো বৃদ্ধার মৃতদেহ

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুকুর থেকে সুরাজ বেগম (৮৫) নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।  

আজ শনিবার বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর গ্রামের একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।  মৃত সুরাজ বেগম একই গ্রামের মসজিদ পাড়ার মৃত উমেদ মন্ডলের স্ত্রী।  তিনি দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন ছিলেন।  সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছে তার পরিবার।  

স্থানীয়রা জানান, বিকেলে কৃষ্ণপুর গ্রামের মসজিদ পাড়ায় ঝুনু বিশ্বাসের পুকুরের পাশে খেলছিল শিশুরা।  এসময় পুকুরে ভিতর এক বৃদ্ধার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়দের খবর দেয় তারা।  পরে ওই পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পরিবারের সদস্য ও স্থানীয়রা।

মৃত সুরাজ বেগমের ছেলে খবির উদ্দিন জানান, আমরা ১০ ভাই-বোন। আমার মা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। আজ সকালেও বাড়ি ছিলেন মা। খাবারও খেয়েছেন। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।  বিকেলে বাড়ির পাশে একটি পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে বাড়িতে খবর দেন স্থানীয়রা। পরে আমরা গিয়ে তার মৃতদেহ উদ্ধার করি। 

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, বিষয়টি আমরা এখনও অবগত না।  জানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net