October 14, 2026, 5:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

এফবিসিআইসি’র উদ্যোগে অক্সিজেন কনসেনট্রেট ও চিকিৎসা সরঞ্জামাদী প্রদান

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া ডেডিকেটেড হাসপাতালে দুটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন, ১০ সেট অক্সিজেন সিলিন্ডার, মাস্ক ও চিকিৎসা সরঞ্জামাদী দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

রবিবার বিকেলে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা: এএইচএম আনোয়ারুল ইসলামের কাছে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন, অক্সিজেন সিলিন্ডার, মাস্ক ও প্রয়োজনীয় সামগ্রীসমুহ হস্তান্তর করেন এফবিসিসিআই’র প্রতিনিধি ও কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাজী রবিউল ইসলাম।

কুষ্টিয়ায় করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণে এবং এই ক্রান্তিলগ্নে এফবিসিসিআই’র সহায়তায় ও কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে এসব চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়।

এ সময় কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাজী রবিউল ইসলাম বলেন, কুষ্টিয়ায় করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে কর্তৃপক্ষকে। জেলায় প্রতিদিন করোনা রোগীর সংখ্যা বাড়ায় অক্সিজেনের প্রয়োজনীয়তা বাড়ছে। ক্রমবর্ধমান এই করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ করতে কুষ্টিয়ার স্বাস্থ্য দফতরকে বেশ বেগ পেতে হচ্ছে। অক্সিজেনের অভাবে প্রতিদিনই হাসপাতালে করোনা আক্রান্ত রোগী মারা যাচ্ছেন।

এজন্য আমাদের প্রিয় নেতা জননেতা মাহবুব উল আলম হানিফ এমপিসহ বিভিন্ন সংগঠন, ব্যবসায়ী, পেশাজীবি সংগঠনসমুহ এই হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সরঞ্জামাদী প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর মহতি উদ্যোগে এই হাসপাতালে দুইটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন ও ১০টি অক্সিজেন সিলিন্ডার, আড়াই হাজার মাস্ক ও অন্যান্য চিকিৎসা সামগ্রী প্রদান করেছি।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা: এএইচএম আনোয়ারুল ইসলাম জানান, অক্সিজেন কনসেনট্রেটর মেশিনটি বাতাস থেকে ২১ শতাংশ অক্সিজেন নিয়ে শতভাগ অক্সিজেন সরবরাহ করতে পারে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ অজয় সুরেকা, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ সভাপতি এস,এম,কাদেরী শাকিল, পরিচালক খন্দকার জিয়াদুল হক, মোয়াজ্জেম হোসেন মোকাররম, মুক্তারুজ্জামান চৌধুরী মুরাদ, এমএম রোকুনুজ্জামান নান্টু, খন্দকার ইকবাল মাহামুদ, হারুন অর রশিদ, মাহাবুবুর রহমান টিপু, শহিদ মুছা ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net