October 14, 2026, 5:00 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

খোকসায় নির্মল কুমার নন্দী’র  লাশ সৎকারে মুস‌লিমরা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
‌কু‌ষ্টিয়ার খোকসায় করোনায় মারা গে‌ছেন খোকসা ক‌লে‌জের সা‌বেক ল‌্যাব সহকারী ও ভেষজ চি‌কিৎসক নির্মল কুমার নন্দী ওর‌ফে পটল নন্দী (৭৫)।
 ‌শ‌নিবার (২৪ জুল‌াই) দিনগত রাত ১২ টা ৪৫ মি‌নি‌টে ঢাকার এক‌টি হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
করোনায় মৃত নির্মল কুমার নন্দী’র লাশ সৎকার নি‌য়ে বা‌ধে বিপ‌ত্তি। হিন্দুরা তার সৎকারের দায়িত্ব এড়িয়ে গেলেও মুস‌লিম তরু‌ণের উদ্যো‌গে লাশ সমা‌হিত করা হয় বাড়ির আঙ্গিনায়।
মৃত্য নির্মল কুমার নন্দী খোকসা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের দীনেশ কুমার নন্দীর ছেলে।
জানা গেছে, তিন সপ্তাহ আগে নির্মল নন্দী করোনায় আক্রান্ত হন। প্রথমে তাকে কুষ্টিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রবিবার (২৫ জুলাই) সকালে তার মৃতদেহ জানিপুরে নিজ বাড়িতে আনা হয়। কিন্তু করোনার ভয়ে হিন্দু সমাজের লোকেরা মৃত ব্যক্তির সৎকার করতে না আসায় ঘটে বিপত্তি। অবশেষে কয়েক ঘণ্টা মৃত নির্মল কুমার নন্দী’র নিজ বাড়ির অঙ্গিনায় তার নির্দেশে মা‌টি খু‌ড়ে সমাহিত করা হয়।
আর এই লাশ সৎকা‌রে নেতৃত্ব দেন বিশিষ্ট ক্রীড়া ব‌্যক্তিত্ব নাফিজ আহমেদ খান রাজু ও ছাত্রদলের কেন্দ্রীয় সংস‌দের সাবেক অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুস্তাক, সুমন, জনি, প্রদীপ, নজমুল, পলাশ, জিয়া, মুন্না, এরশাদ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net