August 25, 2026, 6:28 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,ঝিনাইদহ/

ঝিনাইদহের  শৈলকুপা  স্বাস্থ্য  কমপ্লেক্সে ঝিনাইদহ ১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন।
রবিবার বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: রাশেদ আল মামুনের হাতে এসব সরঞ্জাম তুুলে দেওয়া হয় । ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন ও ম্যাক্স গ্রুপের পক্ষ থেকে ৪০ লিটারের ১০ টি ও ১০ লিটারের ১০ টি সিলিন্ডার এমপি আব্দুল হাইয়ের নিকট প্রদান করা হয়। তার পক্ষে এ সব সরঞ্জাম তুলে দেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময়  উপস্থিত  ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মতিয়ার রহমান বিশ্বাস, যুগ্ন আহ্বায়ক সরোয়ার জাহান বাদশা, উপজেলা যুবলীগের সভাপতি শামিম হোসেন মোল্লা, , উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শামিমার রশিদ জোয়ার্দার, ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস,স্বে”ছা সেবক লীগের সভাপতি জুয়েল পারভেজ কর্নেল সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক আবুজর গিফারী গাফ্ফার, মানবাধিকার কর্মি জুলফিকার শাহিন টিটু সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য প্রদান করেন এমপি আব্দুল হাই। ডাঃ রাশেদ আল মামুন বলেন,করোনার এই মহামারীর সময় সমাজের রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিত্তবানরা এভাবে এগিয়ে আসলে জীবন বাঁচবে অনেক মুমূর্ষ রোগীর তাই সমাজের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিত্তবানদের প্রতি কঠিন সময়ে শৈলকুপার মানুষের পাশে দাড়িয়ে সহযোগীতার হাত বাড়ানোর উদাত্ত আহ্বান জানান ।
শামীম হোসেন মোল্লার তত্ত্বাবধানে আইইবি -ম্যাক্স গ্রুপের সহায়তায় করোনাকালীন সময়ে এই অক্সিজেন সিলিন্ডারগুলো যতবার প্রযয়োজন হবে বিনা খরচে রিফিল করে পুনরায় সরবরাহ করা হবে এবং প্রয়োজনে সিলিন্ডারের সংখ্যা বৃদ্ধি করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net