August 25, 2026, 6:28 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

সোমবার থেকে বিআরটিএ’র সীমিত সেবা চালু হচ্ছে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

করোনা পরিস্থিতিতে চলমান বিধিনিষেধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধিত মোটরযানের কর ও ফি আদায়ের জন্য অনলাইন ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে। এ অবস্থায় পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে সোমবার (২৬ জুলাই) থেকে জরুরি প্রয়োজনে বিআরটিএ’র সীমিত কার্যক্রম চালু থাকবে।

রোববার (২৫ জুলাই) বিআরটিএ সদরদফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। সংস্থার সদরদফতরের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এ নির্দেশনায় বিধিনিষেধে কী কী সেবা চালু থাকবে তা বলা হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে যেসব সেবা চালু করা হবে তাও বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বিআরটিএ’র বিভিন্ন মেট্রো ও জেলা সার্কেল অফিস থেকে মোটরযান রেজিস্ট্রেশন এবং বিভিন্ন অ্যাকনলেজমেন্ট স্লিপ যেমন- রুট পারমিট সনদ নবায়ন, মোটরযান চালনার অস্থায়ী অনুমতিপত্রের মেয়াদ, মালিকানা বদলির আবেদন, মোটরযান রেজিস্ট্রেশন সনদপ্রাপ্তি ইত্যাদি কার্যক্রমের মেয়াদ বর্ধিতকরণ চালু থাকবে।

তবে বিআরটিএ’র অন্যান্য সেবা কার্যক্রম যেমন- সব পেন্ডিং কাজ নিষ্পত্তি, মোটরযানের ফিটনেস নবায়ন, ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে বৈধ আবেদনপত্র গ্রহণ, রুট পারমিট নবায়নের বৈধ আবেদনপত্র গ্রহণ, লার্নার ড্রাইভিং লাইসেন্স ইস্যু, ড্রাইভিং কমিটেন্সি টেস্ট বোর্ডের পরীক্ষা গ্রহণ, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনকারীদের বায়োমেট্রিক গ্রহণ, ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য মোটরযান মালিকের বায়োমেট্রিক গ্রহণ, মোটরযানের ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংযোজন ইত্যাদি করোনা সংক্রমণের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় সরকারের নির্দেশনার আলোকে পর্যায়ক্রমে চালু করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net