September 10, 2026, 3:37 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড

কুমারখালীতে পানির পাত্রে ডুবে শিশুর মৃত্যু 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে বৃষ্টির পানি রাখা পাতিলে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে শিলাইদহ ইউনিয়নের রায়পাড়া গ্রামে  ঘরের বারান্দায় রাখা গৃহস্থালি কাজে ব্যবহৃত পানির পাত্রে ডুবে শিশুটি মারা গেছে। ১ বছরের শিশু সাদিয়া একই গ্রামের  জাকিরুলের মেয়ে।
নিহত শিশুর চাচা ফজলু বলেন, সকালে সাদিয়া ঘরের বারান্দায় খেলা করার সময়  সিঁড়িতে রাখা বড়  পাতিলে রান্নার জন্য জমানো বৃষ্টির পানিতে পড়ে যায়।এসময় তার মা পাশেই কাজ করলেও ঠিক পায়নি। পরবর্তীতে সাদিয়াকে খোঁজ করতে গিয়ে পানির পাতিলে ডুবে থাকতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ  কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাতিলে জমানো বৃষ্টির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যুর হয়েছে। পারিবারিক ভাবে তাকে দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net