July 24, 2026, 11:40 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আলমসাধু চালকের

 

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় তরিকুল ইসলাম (২২) নামে এক আলমসাধু চালক নিহত হয়েছেন। 

আজ সোমবার সকাল ৭ টার দিকে আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল রেলগেটের সামনে ওই দুর্ঘটনা ঘটে।  নিহত আলমসাধু চালক তরিকুল ইসলাম একই উপজেলার জগন্নাথপুর মাঠপাড়ার জাহের আলীর ছেলে।  তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ।  

স্থানীয়রা জানান, সকালে তরিকুল ইসলাম তার আলমসাধু নিয়ে আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গায় ফল আনতে যাচ্ছিলেন। এসময় চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের বন্ডবিল রেলগেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তরিকুলের আলমসাধুকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।  এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে বিষয়টি পুলিশে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ। 

নিহত তরিকুল ইসলামের বাবা জাহের আলী জানান, আমার ছেলে আলমসাধু চালক। সে প্রতিদিনের মতো আজ সকালেও ভাড়ায় গিয়েছিল।  লকডাউনের কারণে সকাল সকাল চুয়াডাঙ্গা শহরে ফল আনতে যাচ্ছিল।  

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলমসাধু চালক তরিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে।  নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদনও তৈরি করা হয়েছে।  তিনি আরও জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net