October 17, 2026, 4:10 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

কুষ্টিয়ায় দুই দিনে দুই দোকান চুরি আতঙ্কে ব্যবসায়ীরা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া দবির মোল্লার রেলগেট এলাকায় চুরির সংখ্যা দিন দিন বেড়েই চলছে। পরপর একই কায়দায় চুরি সংঘটিত হওয়ায় ছেঁউড়িয়া দবির মোল্লার রেলগেটের ব্যবসায়ীসহ বাসিন্দারা শঙ্কায় রয়েছেন। নতুন করে চোরের কবলে পড়েছেন দবির মোল্লার রেলগেটের দুই ব্যবসায়ী। রবি ভিডিও স্বত্বাধিকারী মো. রবি নামের ওই ব্যবসায়ীর দোকানের টিনের ঝাঁপ ভেঙে গত সোমবার (২৬ জুলাই) রাতে অভিনব কায়দায় চুরি করে চোরচক্রটি। ঘটনার দিন সকালের দিকে মালিক রবি দোকান খুলে দেখতে পান দোকানের ক্যাশ বাক্সের ভেতরে রাখা টাকাসহ তার ভিডিও ক্যামেরা ও বেশকিছু মোবাইল ফোন নেই। এর পরেরদিন চালের টিন খুলে দবির মোল্লার রেলগেটের নুর ইসলাম এন্টারপ্রাইজের মালিক মো. নুর ইসলামের দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হার্ডডিক্সসহ এলইডি টিভি মঙ্গলবার (২৭ জুলাই) রাতে অভিনব কায়দায় চুরি করে চোরচক্রটি। ঘটনার দিন সকালের দিকে দোকান মালিক নুর ইসলাম দোকান খুলে দেখতে পান। দোকানের ক্যাশ বাক্সে ভাঙা তালা ঝুলছে। এরপর ঢুকে দেখেন দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হার্ডডিক্সসহ এলইডি টিভি নেই। সর্বশেষে ছেঁউড়িয়া মোল্লাপাড়া এলাকায় মুক্তার হোসেন ও ইনামুলের ঘরেও চোর হানা দিয়ে চুরির চেষ্টা চালায়। এলাকার সচেতন মহল ধারণা করছে একই ব্যক্তিরা একর পর এক এসব চুরিগুলো সংঘটিত করছে। কিন্ত আজও কাউকে শনাক্ত করা যায়নি। দবির মোল্লার রেলগেটের ব্যবসায়ীরা এর দ্রুত প্রতিকার চান। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, থানা পুলিশের বিশেষ টিম নজরদারিতে রয়েছে। কাউকে শনাক্ত করতে পারলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net