October 14, 2026, 5:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় ১১ জনের মৃত্যু, শনাক্ত ২৮.৫৪ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুইজন। এই সময়ে ৫২২টি নমুনা পরীক্ষায় ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক চুয়ান্ন শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৮ জনের মৃত্যু হয়। একই সময়ে উপসর্গ নিয়ে মারা যান আরও ছয়জন। এই সময়ে ৪৬৩টি নমুনা পরীক্ষায় ২২৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৪৯ দশমিক শুন্য দুই শতাংশ।
বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। এই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ২৪৭ জন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন এ তথ্য জানান।
তিনি বলেন, করোনায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন। উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা বুধবার দিনের বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হন।
আব্দুল মোমেন জানান, বর্তমানে হাসপাতালে ১৫১ জন করোনায় আক্রান্ত রোগী ও ৫০ জন উপসর্গ নিয়ে মোট ২০১ জন ভর্তি রয়েছে। জেলায় হোম আইসোলেশনে আছেন তিন হাজার ২২১ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ০৫১ জন এবং মারা গেছেন ৫৩১ জন।
এদিকে, ১৪ দিনের লকডাউনের ৭ম দিন চলছে। শহরের প্রবেশ পথগুলোতে পুলিশ চেকপোষ্ট বসিয়ে মানুষকে বাধা দেয়ার চেষ্টা অবাহত রেখেছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী জেলার কাঁচা বাজারগুলো সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে।
বুধবার দিনভর অভিযান চালিয়ে সরকারী বিধিনিষেধ অমান্যকারী ১৪৩ জনের কাছ থেকে ৭৭হাজার ২শ টাকা জরিমানা আদায় এবং ২ জনকে জেল দিয়েছে জেলা প্রশাসনের সম্বনয়ে গঠিত ভ্রাম্যমান আদালত।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net