November 12, 2026, 10:50 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় এমপি নুসরাতের গ্রামের পুরোন বাড়িতে আগুন, বাড়িতে ছিল গবাদি পশু খোকসায় ওষুধ ব্যবসায়ীকে দোকানে ঢুকে কুপিয়ে জখম কুষ্টিয়া সরকারি কলেজে ডিবি পুলিশের ওপর হামলা, ১৫ জনের নামে মামলা ঝিনাইদহে তিন মাসে ৯০ জনের আত্মহত্যা, ৬০ জনই নারী, দর ও শৈলকুপা শীর্ষে কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত/ অভিযুক্ত ইমন সদর উপজেলার পাটিকাবাড়ি থেকে আটক স্কুল ড্রেসের আড়ালে : যে কৈশোর নিরাপদ নয়, সে সমাজও নিরাপদ নয় কুষ্টিয়ায় স্কুল ছাত্রী ছুরিকাহত, ছুরিকাঘাতকারী নিজেও ছাত্র শহরের ডেঙ্গুর হটস্পট জোনে সচেতনতামূলক লিফলেট বিতরণ গ্রাম আছে, গ্রাম পুলিশও আছে; এবার গ্রামে পুলিশিং প্রতিষ্ঠিত হোক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ ইতিহাসের বাঁকবদল ও রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের উত্থান

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ৪২ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৩৫০টি নমুনা পরীক্ষায় ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৯ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে উপসর্গ নিয়ে মারা যান আরও দুইজন। এই সময়ে ৫২২টি নমুনা পরীক্ষায় ১৪৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২৮ দশমিক চুয়ান্ন শতাংশ।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। এই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ২৬৩ জন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন এ তথ্য জানান।
তিনি বলেন, করোনায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্ত্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা বুধবার দিনের বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হন।
আব্দুল মোমেন জানান, বর্তমানে হাসপাতালে ১৭১ জন করোনায় আক্রান্ত রোগী ও ৪৩ জন উপসর্গ নিয়ে মোট ২১৪ জন ভর্তি রয়েছে। জেলায় হোম আইসোলেশনে আছেন তিন হাজার ১০২ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৯৮ জন এবং মারা গেছেন ৫৩৯ জন।
এদিকে, ১৪ দিনের লকডাউনের ৮ম দিন চলছে। শহরের প্রবেশ পথগুলোতে পুলিশ চেকপোষ্ট বসিয়ে মানুষকে বাধা দেয়ার চেষ্টা অবাহত রেখেছে।
প্রশাসনের নির্দেশ অনুযায়ী জেলার কাঁচা বাজারগুলো সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net