October 14, 2026, 4:16 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘন্টায় মৃত্যু ১৯, শনাক্ত ৫৭১, কোন শনাক্ত নেই ৩ জেলায়

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলাতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা শনাক্ত হয়েছে ৫৭১ জন।
এর আগের ২৪ ঘন্টায় (৩০ জুলাই) বিভাগে ৩৪ জনের মৃত্যু হয় এবং শনাক্ত হয় ৭৯৩ জন।
বিভাগের ১০ জেলার মধ্যে সর্বোচ্চ শনাক্তের ঘটনা ঘটেছে খুলনা জেলায়। অন্যদিকে কোন শনাক্ত নেই দুটি জেলা চুয়াডাঙা ও সাতক্ষিরা জেলায়।
তথ্য, বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের।
অধিদফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনায় চারজন, যশোর ও ঝিনাইদহে তিনজন করে, চুয়াডাঙ্গায় দুজন, বাগেরহাট ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৪৫ জনের। এর আগের ২৪ ঘন্টায় শনাক্ত হয় ১৬৬ জন। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২৩ হাজার ৭৭৬ জনের। মারা গেছেন ৬২৪ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৪৬ জন।
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪১ জনের। এর আগের ২৪ ঘন্টায় শনাক্ত হয় ৪১ জন এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৯৮২ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৩ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ২০৮ জন।
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে কারো করোনা শনাক্ত হয়নি। এর আগের ২৪ ঘন্টায় শনাক্ত হয় ৪৯ জন এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৬২২ জন এবং মারা গেছেন ৮৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৩৮৯ জন।
২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছে ১০৯ জন। এর আগের ২৪ ঘন্টায় শনাক্ত হয় ১৪২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭৪০ জন। মোট মারা গেছেন ৩৪৪ জন এবং সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৭৩ জন।
২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ২৬ জন। এর আগের ২৪ ঘন্টায় শনাক্ত হয় ২০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ১০৪ জনের। মোট মারা গেছেন ৯২ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫৮ জন।
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ জনের শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘন্টায় শনাক্ত হয় ৫৫ জন। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৮১ জনের। মোট মারা গেছেন ৬৭ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬৮ জন।
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘন্টায় শনাক্ত হয় ৭৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৫৬৯ জন। মোট মারা গেছেন ২০২ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৭২৩ জন।
২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৭ জন। এর আগের ২৪ ঘন্টায় শনাক্ত হয় ১৪৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ২৩৪ জনের। মোট মারা গেছেন ৫৫৩ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৮৮৩ জন।
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়নি। এর আগের ২৪ ঘন্টায় শনাক্ত হয় ৪৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৯৯৪ জন। মোট মারা গেছেন ১৬১ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৯৪ জন।
মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৭৯ জন। এর আগের ২৪ ঘন্টায় শনাক্ত হয় ৫৫ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৩০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৭ জন।
গত বছরের ১৯ মার্চ বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়া থেকে আজ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯২ হাজার ৯৩২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৩৮৮ জন। সুস্থ হয়েছে ৬৮ হাজার ৭৮৬ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net