October 18, 2026, 8:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গেম খেলা নিয়ে বিরোধ/ যুবকের ছুরিকাঘাতে বাবা নিহত ছেলে আহত

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার দর্শনায় ফ্রি-ফায়ার গেমস্ খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।  গুরুতর জখম হয়েছে তার ছেলে ইলফাজ হোসেন (১৬)।   

আজ শনিবার দুপুর ২টার দিকে দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বড় মসজিদের সামনে ওই ঘটনা ঘটে।  নিহত শহিদুল ইসলাম একই গ্রামের তাহার আলীর ছেলে।  তার মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে মোবাইল ফোনে অনলাইনে ফ্রি-ফায়ার গেমস্ খেলছিল ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে সুজন আলী (১৭), আশানুর রহমানের ছেলে জাকির হোসেন (১৬) ও শহিদুল ইসলামের ছেলে ইলফাজ হোসেন (১৬)। খেলার একপর্যায়ে জাকিরের সাথে সুজনের কথা কাটাকাটি হয়। জাকির ও ইলফাজ সম্পর্কে চাচাত ভাই হওয়ায় একপর্যায়ে ইলফাজ জাকিরের পক্ষে কথা বলায় সুজন ক্ষিপ্ত হয়। পরে জাকির ও ইলফাজকে মারধর করে সে। পরে ইলফাজের বাবা শহিদুল ইসলাম প্রতিবাদ করে।  এক পর্যায়ে সুজন বাড়ি থেকে ছুরি এনে শহিদুল ও তার ছেলে ইলফাজকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর জখম হয় শহিদুল ও ইলফাজ। তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়।  সেখানে কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলামকে মৃত ঘোষনা করেন।  

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, শহিদুলের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।  হাসপাতালে নেয়ার আগেই মারা যান তিনি।  আহত ইলফাজকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  ঘটনাস্থল থেকে ছুরিটি উদ্ধার করা হয়েছে।  জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।  ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।  

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net