April 24, 2026, 7:59 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় ১৮ জনের মৃত্যু, শনাক্ত ৩৩.৯৫ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৪জনের করোনা পজেটিভ ও ৪ জনের করোনা উপসর্গ ছিল।
এই সময়ে ৫৩৩টি নমুনা পরীক্ষায় ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক শুণ্য ৯৫ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয় ৩ জনের। এই সময়ে ১৩২টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২৮ দশমিক শুণ্য ৩ শতাংশ।
শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। এই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ২০৮ জন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন এ তথ্য জানান।
তিনি বলেন, করোনায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্ত্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা শুক্রবার দিনের বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হন।
আব্দুল মোমেন জানান, বর্তমানে হাসপাতালে ২৫০ জন রোগী ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৮১৮ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪১৬ জন এবং মারা গেছেন ৫৫৩ জন।
তিনি জানান কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে শুধু জুলাই মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩১০জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৯৪ মোট ৪০৪জন।
এদিকে, ১৪ দিনের লকডাউনের ৯ম দিন চলছে। শহরের প্রবেশ পথগুলোতে পুলিশ চেকপোষ্ট বসিয়ে মানুষকে বাধা দেয়ার চেষ্টা অবাহত রেখেছে।
প্রশাসনের নির্দেশ অনুযায়ী জেলার কাঁচা বাজারগুলো সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net