April 14, 2026, 2:01 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পাশেই বসে ‘চেয়ার’ হারানোর খবর: যবিপ্রবি উপাচার্যের হাসি-চাপা বিষাদ খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদেরকে শিক্ষামন্ত্রী/ শুধু মন্ত্রী বদলালেই শিক্ষার মান বাড়বে না আনন্দে বরণ নতুন বছর—আজ পহেলা বৈশাখ কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যার ঘটনায় মামলা, আসামি ২০০ জন ধর্মীয় উত্তেজনার পর কুষ্টিয়ায় বাউল শিল্পীর বাড়িতে পুলিশ মোতায়েন—নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ভারত থেকে আমদানি করা তেলই আবার ভারতে পাচার—চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল জব্দ খুলনা বিভাগে হাম উপসর্গে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু ১০ কুষ্টিয়া ১১ দলের বিক্ষোভ সমাবেশ, জুলাই সনদ বাস্তবায়ন,জ্বালানি তেলের সংকট দূর করার দাবি কুষ্টিয়ায় পীর হত্যা ও মাজার ভাঙচুর/ গুজব, ক্ষোভ ও বিভক্ত জনমত ধর্ম অবমাননার অভিযোগ তুলে কুষ্টিয়ায় মাজারে হামলা, পুলিশের উপস্থিতিতেই পিটিয়ে হত্যা

কুমারখালীতে মানষিক বিকারগ্রস্ত কিশোরের আত্মহত্যা

 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে মানসিক বিকারগ্রস্থ এক কিশোর আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে তার নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। আত্মহত্যার কারন হিসাবে পরিবারের লোক জানান সে মানসিক বিকারগস্ত ছিলো।

নিহত কিশোর যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের মৃত আলিম হোসেনের ছেলে রাব্বি হোসেন (১৬)।

নিহতের চাচা রুহুল জানান, তার ভাতিজা তৃতীয় লিঙ্গদের সাথে চলাফেরা করতো এবং তাদের সাথে মেলামেশা করতো। যেকারণে পরিবারে সকলের সাথে একটা দুরত্ব সৃষ্টি হয়েছিল। পাশাপাশি ড্যান্ডি আঠা সহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবন করতো। এবং সে মানষিক বিকারগ্রস্ত ছিলো মাঝে মাঝেই আত্মহত্যা করার কথা বলতো। রবিবার রাতে প্রতিদিনের মতো সে একা ঘরে ঘুমাতে যায় অনেক বেলায় দরজা না খুললে ডাকাডাকির একপর্যায়ে দরজা ভেঙে তাকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখা যায়। এসময় এলাকাবাসীর সহায়তায় গ্রাম পুলিশ তাকে ওড়না কেটে নিচে নামায়।

এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, রাব্বি নামের কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার ঘর তল্লাশি করে বিছনার নিচ থেকে ড্যান্ডি আঠা পাওয়া গেছে। সন্দেহ করা হচ্ছে ছেলেটি নেশাগ্রস্ত ছিলো। লাশ পোস্ট মর্টেমে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর কারন জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net