March 14, 2026, 6:15 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

বউ সেজে ভাইরাল হিরো আলম

বিনোদন ডেস্ক/

আশরাফুল আলম ওরফে হিরো আলম বহুরূপী এক মানুষ। অভিনেতা কিংবা গায়ক হিসেবে আত্মপ্রকাশ করার পর দর্শক-শ্রোতাদের সুখকর প্রতিক্রিয়া পাননি তিনি। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন হিরো আলম। বিভিন্ন সময় পর্দায় তাকে ভিন্ন ভিন্ন লুকে দেখা গেছে। কখনো টারজান, কখনোবা দৈত্য। এবার প্রথমবারের মতো বউ সেজে নারীর বেশে হাজির হচ্ছেন তিনি।
‘ভাইরাল বউ’ শিরোনামে নতুন এক ভিডিওতে শিগগিরই দেখা যাবে নারীর বেশে হিরো আলমকে। ছবিতে হিরো আলমকে দেখা যাচ্ছে- কপালে লাল টিপ, ঠোঁটে লাল লিপস্টিক দিয়েছেন তিনি। আর গায়ে জড়িয়েছেন টকটকে লাল শাড়ি এবং কাঁধে লেডিস ব্যাগ নিয়ে নারীর মতন দাঁড়িয়ে আছেন।

হিরো আলম বলেন, আপনারা দেখছেন হিরো আলমের নতুন রূপ। আপনারা সবাই জানেন, হিজড়ারা কতটা অসহায় অবস্থায় থাকে। তাদের সেই জীবনের গল্প নিয়ে এই প্রথম মেয়ে সেজে অভিনয় করছি। আপনাদের ভালোবাসা ও দোয়া চাই। সামনে ভালো কিছু করার ইচ্ছা আছে। সবাই পাশে থাকবেন।

সব মাধ্যমেই তুমুল আলোচিত হিরো আলম। সমালোচনা তাকে কখনো স্পর্শ করে, কখনো করে না। জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েও সংবাদ শিরোনামে আসেন তিনি। এর আগে ‘সাহসী হিরো আলম’ সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেও হয়েছেন আলোচিত-সমালোচিত।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net