August 27, 2026, 5:43 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘন্টায় করোনায় ৩১ মৃত্যু, শনাক্ত ৯৪৬

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগের ১০ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে তিন হাজার ৯১২টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৯৪৬ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৩১ শতাংশ।
এর আগের ২৪ ঘন্টায় বিভাগে ২৬ জনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয় ১ হাজার ৩৭৩ জন।
মঙ্গলবার (০৩ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য জানিয়েছে।
২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে খুলনায়। বাকিদের মধ্যে যশোর ও কুষ্টিয়ায় সাতজন করে, ঝিনাইদহে চারজন, মেহেরপুরে তিনজন, মাগুরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।
গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় প্রথম করোনা হওয়ার পর থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৬ হাজার ১৩১ জন।
আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৪৮৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৮৭২ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৩২ জনের। এ জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৪ হাজার ২৬৬ জনের। মারা গেছেন ৬৪৪ জন এবং সুস্থ হয়েছেন ১৮ হাজার ৪৭৭ জন।
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৪ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ১৯৫ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৭ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৪২৫ জন।
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮১৭ জন এবং মারা গেছেন ৮৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫৭৬ জন।
২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ১৬৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১৯ হাজার ১৪৭ জন। মোট মারা গেছেন ৩৬১ জন এবং সুস্থ হয়েছেন ১৫ হাজার ১০৩ জন।
২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ৭৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ২৬৬ জনের। মোট মারা গেছেন ৯৪ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৫৩ জন।
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৬৭ জনের শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ২৫১ জনের। মোট মারা গেছেন ৭০ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ১৩২ জন।
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৯৩১ জন। মোট মারা গেছেন ২১৩ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৬২ জন।
২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৩৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ১২৮ জনের। মোট মারা গেছেন ৫৮৩ জন এবং সুস্থ হয়েছেন ১১ হাজার ৫১৪ জন।
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জনের শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ১২৯ জন। মোট মারা গেছেন ১৬৫ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ১৬১ জন।
মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৬৭ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ৪ হাজার একজন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৩ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ২৬৯ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net