October 17, 2026, 5:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

কুষ্টিয়ায় মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার মিরপুরে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের আটমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মিরপুর উপজেলার বাগোয়ান এলাকার মোস্তফার ছেলে শিশির (২০) ও ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম এলাকার সুভলের মেয়ে মেহেরনিগার (৩০)।

মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, দুপুরে ভেড়ামারা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। মিরপুর উপজেলার আটমাইল এলাকায় পৌঁছালে অটোরিকশাটিকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে পাঁচ অটোযাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিশির ও নিগারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net