October 17, 2026, 5:22 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

খোকসা আঃ লীগের উদ্যোগে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
 কুষ্টিয়ার খোকসা উপজেলায় আওয়ামী লীগের দু’গ্রুপের ইদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক দোয়া মিলাদ মাহফিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।  এর আগে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবনী নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের একাংশের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত, প্রফেসর আবুল কালাম আজাদ ও সাহেব আলী প্রমুখও।
এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে  পৌর কার্যালয়ে অনুরূপ কর্মসূচি পালন করা হয়। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, সহ সভাপতি আরিফুল আলম, প্রিন্সিপাল আব্দুল ওয়াহেদ সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net