June 17, 2026, 7:54 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

কুষ্টিয়ায় গণটিকাদান কেন্দ্রে চরম বিশৃঙ্খলা/নেই স্বাস্থ্যবিধির বালাই

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

করোনার(কোভিড-১৯) ভয়াবহ অবস্থার জেলা কুষ্টিয়াতেও ইউনিয়ন পর্যায়ে গণটিকা দেওয়া শুরু হয়েছে। শনিবার (৭ আগষ্ট) সকাল ৯টা থেকে জেলার ৬৪ ইউনিয়ন ও ৫টি পৌরসভার মোট ৯৭ টি কেন্দ্রে করোনার এই টিকা দেওয়া শুরু হয়েছে।
পৌরসভা ও ইউনিয়নগুলোর  ওয়ার্ডগুলোতে এই টিকা দেওয়া হচ্ছে। একেকটি কেন্দ্রে মোট তিনটি বুথে ৬শ’জন মানুষের টিকা দেওয়া হবে।
জেলা সিভিল সার্জন ডাক্তার এইসএম আনোয়ারুল ইসলাম জানান, জেলায় মোট ৬২ হাজার ৪শ’ জনকে টিকা দেওয়া হবে। টিকাদান কেন্দ্রগুলোতে মানুষের ব্যপক উপস্থিতি রয়েছে। সুষ্ঠুভাবে টিকাদান কর্মসূচি সফল করতে টিকাদান কেন্দ্রগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কিন্তু সকাল থেকেই টিকা কেন্দ্র গুলোতে হাজার হাজার মানুষ এসে ভীড় করে। যার ফলে প্রত্যেকটি কেন্দ্রেই বিশৃংখলার সৃষ্টি হয়। বিশেষ করে বয়স্ক মানুষদের ভোগান্তিতে পড়তে দেখা যায়। কয়েকটি কেন্দ্রে ঘুরে মানুষের দীর্ঘ লাইন দেখা গেলেও স্বাস্থ্যবিধির কোন বালাই ছিলো না এসব যায়গায়।
তবে টিকা নেওয়া মানুষগুলোকে সুরক্ষা এপসে নিবন্ধনের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিরা ব্যাপক তৎপরতা চালিয়েছে। যারা দীর্ঘমেয়াদী অসুখে ভুগছনে তারাসহ কারা এই টিকা নিতে পারবেন না সেই বার্তা দিয়ে টিকা গ্রহণের কেন্দ্রে মাইকিং চলছে। এছাড়াও বয়স্ক ও প্রতিবন্ধীদের টিকা নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মাস্ক গ্রহন ছাড়া কাউকে টিকা দেওয়া হচ্ছে না। প্রত্যেক কেন্দ্রে তাৎক্ষণিকভাবে নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net