October 23, 2026, 6:28 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ

খোকসায় নয় ইউনিয়নে ৫ হাজার ৪’শ টিকা দেওয়া হল

হুমায়ুন কবির, খোকসা/
সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলার নয়টি ইউনিয়নের একযোগে ৫ হাজার ৪’শ করোনার টিকা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুল জামাল সহেল।
শনিবার (৭ আগষ্ট) উপজেলার ৯টি ইউনিয়নে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চিন থেকে পাওয়া টিকা কার্যক্রক চলে। প্রতিটা কেন্দ্রে ৬’শ টিকা প্রদান করা হয়।
ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রমে অনিয়মের তেমন কোন অভিযোগ পাওয়া যায়নি।
সকাল থেকে টিকাদান কার্যক্রম  সরেজমিনে পরিদর্শনে আসেন টিকা পরিদর্শন কমিটি। উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন এর সভাপতিত্বে উক্ত প্রদর্শন কমিটিতে সরেজমিন পরিদর্শনে আসেন কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ও স্থানীয় ভলেন্টিয়ার গণ। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষার্থে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোঃ আশিকুর রহমান উপস্থিত ছিলেন।
দিন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন, টিকাদান কার্যক্রমের জড়িত থাকার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে সকল ব্যক্তিরা টিকা গ্রহণ করেছেন তাদের প্রতি ধন্যবাদ জানান। এবং বাকি যারা আছেন পর্যাক্রমে তাদের সকলকেই টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net