October 14, 2026, 2:34 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘন্টায় মৃত্যু ২৮, শনাক্ত লাখ ছুঁইছুঁই

 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘন্টায় করোনায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৬১২ জন।

এর আগের ২৪ ঘন্টায় বিভাগে ৩৯ জনের মৃত্যু ঘটে। একই সময়ে ৪২৮ জনের করোনা শনাক্ত হয়। বিভাগের মধ্যে সর্বোচ্চ   মৃত্যুর ঘটনা ঘটেছে কুষ্টিয়ায়।

আজ রোববার (০৮ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য  অধিদফতর এ তথ্য জানায়।

গত বছরের ১৯ মার্চ বিভাগের চুয়াডাঙা জেলায় প্রথম মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

সেই থেকে আজ সকাল পর্যন্ত ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৯ হাজার ৪৯৪ জন। এদের মধ্যে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬৫৭ জন। একই সময়ে   সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৩৫৯ জন।

দফতর সূত্র জানায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বো”চ ১২ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে যশোরে সাতজন, খুলনা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় দুজন করে, বাগেরহাট, মাগুরা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

বিভাগের বিভিন্ন জেলার মধ্যে খুলনা জেলায়  ১৩০ জনের করোনা শনাক্ত হয়েছে, কুষ্টিয়াতে ১১৪ জন, বাগেরহাটে ৬০ জনের, সাতক্ষীরায় ৬৬ জনের, যশোরে ৫১ জন, নড়াইলে ১৮ জন, মাগুরায় ৫৯ জন, ঝিন্ইাদহে ৩৭ জন, চুয়াডাঙায় ৩৮ জন ও মেহেরপুরে ৩৯ জন।

খুলনাতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ হাজার ৯১০ জন । সাতক্ষিরাতে ৬ হাজার ৬৫ জন, বাগেরহাটে ৬ হাজার ৩৯৫ জন, যশোরে ১৯ হাজার ৭৩৩ জন, নড়াইলে ৪ হাজার ৩৯৬ জন, মাগুরায় ৩ হাজার ৪৯৭ জনের, ঝিনাইদহে ৮ হাজার ১৫৫ জন, কুষ্টিয়ায় ১৫ হাজার ৮০৭, চুয়াডাঙ্গায় ৬ হাজার ৩১৪ জন ও মেহেরপুরে মোট শনাক্ত হয়েছে ৪ হাজার ২২২।

মৃত্যু সংখ্যায় বিভাগে শীর্ষে রয়েছে খুলনা জেলা। এ জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৬৭৭ জন। দ্বিতীয়  অবস্থানে  রযেছে কুষ্টিয়া। সেখানে মারা গেছে ৬৩০ জন। বাগেরহাটে ১৩১ জন, সাতক্ষিরায় ৮৫ জন, যশোরে ৩৯৬ জন, নড়াইলে ৯৮ জন, মাগুরায় ৭৮ জন, ঝিনাইদহে ২২৬ জন, ও মেহেরপুরে ১৫৯ জন।

সু¯’তার তালিকায় খুলনাতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ হাজার ১৪ জন, বাগেরহাটে ৫ হাজার ৫৭৮ জন, সাতক্ষিরাতে ৪ হাজার ৮৮৬ জন, যশোরে ১৬ হাজার ৯৯৩, নড়াইলে ৩ হাজার ৩৯৭ জন, মাগুরায় ৩ হাজার ৪৯৭ জন,  ঝিনাইদহে ৫ হাজার ১৯৮ জন, কুষ্টিয়ায় ১২ হাজার ২৯৬ জন, চুয়াডাঙায় ৪ হাজার ৫১৭ জন ও মেহেরপুরে ৩ হাজার ৪৭১ জন সুস্থ হয়েছেন

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net