July 14, 2026, 3:37 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি

চুয়াডাঙ্গায় করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ৩৮

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৬ মৃত্যু হয়েছে। এদের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। একই সময়ে ২০৯ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এ তথ্য জানান।
তিনি জানান চুয়াডাঙা সদর হাসপাতালের রেড জোনে ৩ জন ও হলুদ জোনে ৩ জনের মৃত্যু হয়েছে। রেড জোনে করোনা শনাক্তদের চিকিৎসা দেয়া হয়। অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে যারা আসেন তাদের নমুনা পরীক্ষার পূর্ব পর্যন্ত হলুদ জোনে রাখা হয়।
রবিবার সকাল পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা ১৯৬ জন এবং আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩১৪ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ৪ হাজার ৪১৭ জন।
গত ২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়েছেন ৫২ জন।
নতুন যে ৩৮ জন শনাক্ত হয়েছেন তার মধ্যে সদর উপজেলার ১৬ জন, আলমডাঙ্গা উপজেলার ৬ জন, দামুড়হুদার ৬ জন এবং জীবননগরে ৮ জন রয়েছে।
বর্তমানে জেলায় সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালের আইসোলেশনে রয়েছেন ৭৫ জন আর বাড়িতে রয়েছেন ১ হাজার ৫২৬ জন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net