July 16, 2026, 11:45 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শেষ সাত মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (দ্বিতীয় পর্ব) মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (প্রথম পর্ব) কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই

শৈলকুপায় অধ্যক্ষ দম্পতির ব্যাতিক্রমী উদ্যোগ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক ,শৈলকুপা (ঝিনাইদহ) /

ঝিনাইদহের শৈলকুপায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র-অসহায় মানুষের মাঝে খাবার পরিবেশন করা হয়েছে।
শৈলকুপা মহিলা কলেজের অধ্যক্ষ খবির আহমেদ দম্পতির উদ্যোগে ও শৈলকুপা প্রেসক্লাবের সদস্য বৃন্দের সহযোগীতায় রবিবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় ভাসমান দরিদ্র মানুষের হাতে এ খাবার পৌঁছে দেয়া হয়। অভুক্ত অসহায় মানুষগুলো হঠাৎ করে তাদের হাতে এ খাবার পেয়ে তাদের চোখে মুখে আনন্দের ছাপ দেখা যায়।
শৈলকুপার কবিরপুর তিন রাস্তার মোড়,হাসপাতাল রোড, ব্রীজ রোড, মাহিন্দ্রা স্ট্যান্ড,চৌরাস্তার মোড়, নতুন বাজার, থানা মোড় সহ কয়েকটি এলাকায় সাংবাদিকরা ঘুরে ঘুরে ছিন্নমূল-  দুস্থদের মাঝে এ খাবারগুলো পৌঁছে দেন। এসময় শৈলকুপা প্রেসক্লাবের সকল সাংবাদিকরা    উপস্থিত ছিলেন।
শৈলকুপা মহিলা কলেজের অধ্যক্ষ খবির আহমেদ জানান, করোনা মহামারির সময় অভাবি মানুষগুলো খাবার সংকটে ভুগছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীর এই বিশেষ দিনে অন্তত এক বেলার খাবার তাদের হাতে পৌঁছে দিতে পেরে আমি আনন্দিত।
তিনি সাংবাকিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net