November 23, 2026, 6:11 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২ কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চার পেট্রোল বোমা, বিস্ফোরিত দুটি, পুলিশের জিডি, মামলা হয়নি

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২৪, সর্বোচ্চ কুষ্টিয়ায়

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। মৃত ২৪ জনের মধ্যে ১০ জনই কুষ্টিয়ায়।
এর আগের ২৪ ঘন্টায় বিভাগে ৩৯ জনের হয়।
গত ২৪ ঘণ্টায় বিভাগে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‌্যাপিড অ্যান্টিজেন—এই তিন প্রক্রিয়ায় মোট ৪ হাজার ৪৬৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৯১১ জনের। শনাক্তের হার ২০ দশমিক ৪০। আগের ২৪ ঘণ্টার চেয়ে ১ হাজার ৭২২টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ২২ দশমিক ৩০।
একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৩ জন।
সোমবার (৯ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, কুষ্টিয়ায় মৃত ১০ জনের বাইরে যশোরে ৫ জন, খুলনায় ৩ জন, বাগেরহাট ও ঝিনাইদহে ২ জন করে; সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।
বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৬৮১। মৃত্যুর হার ২ দশমিক ৬৭।
বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৬৮০ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায়, ৬৪০ জনের। এ ছাড়া যশোরে ৪০১, ঝিনাইদহে ২২৮, চুয়াডাঙ্গায় ১৭৮, মেহেরপুরে ১৫৯, বাগেরহাটে ১৩৩, নড়াইলে ৯৮, সাতক্ষীরায় ৮৬ ও মাগুরায় ৭৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ খুলনায় ১৯৬ জন। এ ছাড়া বাগেরহাটে ১৫৩, যশোরে ১৪৩, কুষ্টিয়ায় ১৪১, ঝিনাইদহে ৮৮, সাতক্ষীরায় ৬৩, চুয়াডাঙ্গায় ৪৭, মেহেরপুরে ৩৭ জন, মাগুরায় ২৯ ও নড়াইলে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২ হাজার ৬৮১ জন। মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৪০৫ জন। সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৫ হাজার ১০৬ জনের করোনা হয়েছে। যশোরে ১৯ হাজার ৮৭৬ জনের, কুষ্টিয়ায় ১৫ হাজার ৯৪৮ জনের, ঝিনাইদহে ৮ হাজার ২৪৩ জনের, বাগেরহাটে ৬ হাজার ৫৪৮ জনের, চুয়াডাঙ্গায় ৬ হাজার ৩৬১ জনের, সাতক্ষীরায় ৬ হাজার ১২৮ জনের, নড়াইলে ৪ হাজার ৪১০ জনের, মেহেরপুরে ৪ হাজার ২৫৯ জনের এবং মাগুরায় ৩ হাজার ৫২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ সময়ে সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৫৫২ জন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায়।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net