March 4, 2026, 3:59 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি

খোকসা বাজারে কাঁচা মরিচের দাম দ্বিগুণ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/খোকসা
কুষ্টিয়ার খোকসা বাজারে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম  দ্বিগুণ বেড়ে ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
গত সপ্তায় যেখানে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি। সোমবার বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি।
বিক্রেতারা বলছেন, অতিবৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকার মরিচক্ষেত নষ্ট হয়ে গেছে। ফলে আড়তে সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারে দাম বেড়েছে।
শুধু কাঁচা মরিচ নয়, বৃষ্টিতে প্রভাব পড়েছে সবজির বাজারেও। বেশির ভাগ সবজির কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। সোমবার উপজেলার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায় কাঁচা মরিচ ও মৌসুমি সবজি বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে।
খোকসার পাইকারি পৌর কাঁচা বাজারে ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচামরিচ ১৬০ টাকা, করোলা ৩০ টাকা, বেগুন ৩৫ টাকা, পেঁপে ২০ টাকা,মুখিকঁচু ৩০ টাকা, কাঁকরোল ৩০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, পটোল ২০ টাকা, চালকুমড়া আকার ভেদে ১৫ থেকে ৩৫ টাকা, মিষ্টিকুমড়া ১৫ টাকা, লাউ আকার ভেদে ২০ থেকে ৪০ টাকা, বরবটি ২০ টাকা, চিচিঙ্গা ১০ টাকা, ওল ৪০ টাকা,শসা ২৫ টাকা,ধুন্দল ও ঝিঙা ১০ টাকা, উস্তে ৩০ টাকা ও পুঁইশাক আটি ১০ টাকা দরে বিক্রি হচ্ছে।
উপজেলার খুচরা বাজার এক্তারপুর বাজারে দেখা যায়, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ থেকে ২০০ টাকা, করলা ৪০ টাকা, পেঁপে ২০ টাকা, কঁচু ৩০ টাকা, কাঁকরোল ৩০, ঢেঁড়স ৩০ টাকা, পটোল ২০ টাকা, চালকুমড়া আকার ভেদে ২৫ থেকে ৪০ টাকা, মিষ্টিকুমড়া ২০ টাকা, লাউ আকার ভেদে ২০ থেকে ৪০ টাকা, বরবটি ৪০ টাকা, চিচিঙ্গা ২০ টাকা, ধুন্দল ও ঝিঙা ২০ টাকা, পুঁইশাক আটি ১০ টাকা, কঁচু ৩০ টাকা,ওল ৪০ টাকা,উস্তে ৩০ টাকা, কাঁচা কলা ১৫ ও শসা ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
পৌর বাজারে সবজি বিক্রেতারা বলছেন, যেসব এলাকায় সবজি চাষ হয় এর বেশির ভাগ সবজিক্ষেতে অতিবৃষ্টি কারণে ক্ষেত নষ্ট হয়ে গেছে। ফলে আড়তে সবজি আমদানি কোমেগেছে। আর প্রভাব পড়ছে খুচরা বাজারে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net