August 25, 2026, 7:14 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২৫, সর্বোচ্চ কুষ্টিয়ায়

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। মৃত ২৫ জনের মধ্যে ৮ জন কুষ্টিয়ায়। এর আগের ২৪ ঘন্টায় বিভাগে ২৫ জনের হয়। এদের মধ্যে ১৫জন ছিল কুষ্টিয়ার।
গতকাল সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে মোট ৩ হাজার ৭৯ জনের নমুনা পরীক্ষা হয় এবং করোনা পজিটিভ শনাক্ত হয় ৭৫৭ জন। শনাক্তের হার ২৪ দশমিক ৫৬।
একই সময়ে । এর আগের ২৪ ঘন্টায় বিভাগে ৯১১ জনের করোনা শনাক্ত হয়েছিল।
এদিকে বিভাগের দ্বিতীয় জেলা হিসেবে যশোরে শনাক্ত ২০ হাজার এবং তৃতীয় হিসেবে কুষ্টিয়ায় শনাক্ত ১৬ হাজার ছাড়িয়েছে। আর বিভাগের অষ্টম জেলা হিসেবে নড়াইলে মৃত মানুষের সংখ্যা ১০০ ছুঁয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, কুষ্টিয়ায় মৃত ৮ জনের বাইরে খুলনা ও ঝিনাইদহে পাঁচজন করে, যশোর, নড়াইল ও চুয়াডাঙ্গায় দুজন করে এবং মেহেরপুরে একজন মারা গেছেন।
নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ কুষ্টিয়ায় ১৬৬ জন। এ ছাড়া খুলনায় ১৪৬, বাগেরহাটে ৩৩, যশোরে ১৩৯, ঝিনাইদহে ৩৭, সাতক্ষীরায় ৪৭, চুয়াডাঙ্গায় ২৩, মেহেরপুরে ৩৮ জন, মাগুরায় ৮০ ও নড়াইলে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৭০৬। মৃত্যুর হার ২ দশমিক ৬৭। করোনায় মারা যাওয়া সর্বশেষ ২৫ জনের মধ্যে কুষ্টিয়ায় ৮ জন, ঝিনাইদহ ও খুলনায় ৫ জন করে, যশোর, নড়াইল ও চুয়াডাঙ্গায় ২ জন করে এবং মেহেরপুরে ১ জন।
বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৬৮৫ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৬৪৮ জনের। এ ছাড়া যশোরে ৪০৩, ঝিনাইদহে ২৩৩, চুয়াডাঙ্গায় ১৮০, মেহেরপুরে ১৬০, বাগেরহাটে ১৩৩, নড়াইলে ১০০, সাতক্ষীরায় ৮৬ ও মাগুরায় ৭৮ জনের মৃত্যু হয়েছে।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায়। সংক্রমণের পর থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ১৬২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭০৬ জন। সুস্থ হয়েছেন ৮০ হাজার ৯৩৪ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net