April 29, 2026, 12:27 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার কুষ্টিয়ায় ইকোর চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালকের পরিদর্শনে উন্মোচিত ভেড়ামারা স্বাস্থ্য ব্যবস্থার ভাঙাচোরা বাস্তবতা

কুমারখালীতে পাটের জাগ সরাতে গিয়ে কৃষকের মৃত্যু 

  দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে পাটের জাগ সরাতে গিয়ে পানির তিব্র স্রোতে জাগের নিচে চাপা পরে একজন কৃষক মারা গেছে। শনিবার সকালে বাগুলাট ইউনিয়নের  নিতাইল পাড়া ক্যানালে এই ঘটনা ঘটে। স্থানীয়রা দীর্ঘ ৩ ঘন্টা খোঁজাখুঁজির পর পানি থেকে তার লাশ উদ্ধার করে।
নিহত কৃষক বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামের মৃত খোদাবক্সের ছেলে মো. কিতাব উদ্দিন (৬৫)।
এলাকাবাসী জানান, শুক্রবার রাতে প্রচুর বৃষ্টিপাতের কারণে জাগ দেয়া পাটের বাঁধন খুলে গিয়ে ছত্রভঙ্গ হয়ে গেলে সকালের দিকে  কিতাব উদ্দিন তার ১১ বছরের  ভাতিজা হাবিলকে সাথে নিয়ে ক্যানালের পানিতে জাগ দেয়া পাট একত্রিত করার চেষ্টা করেন। এসময় ক্যানালের পানির তিব্র স্রোতে তিনি পাটের নীচে চলে গিয়ে আর বের হতে না পারলে স্থানীয়রা সকাল থেকে  তাকে অনেক খোঁজাখুঁজির পর বেলা ১ টার দিকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, পাটের জাগ সরাতে গিয়ে পানিতে তলিয়ে বৃদ্ধ কৃষক মারা গেছেন। লাশ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net