August 25, 2026, 7:10 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘন্টায় ২১ মৃত্যু, শনাক্ত ৩২২

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩২২ জনের।
শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের জেলাগুলোতে এ মৃত্যু ও শনাক্তের ঘটনা ঘটে।
এর আগের ২৪ ঘন্টায় বিভাগে ১৭ জনের মৃত্যু হয় এবং ৬১২ জনের করোনা শনাক্ত হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। অন্যান্য জেলার খুলনায় সাতজন, যশোর ও মেহেরপুরে দুজন করে এবং নড়াইলে একজন মারা গেছেন।
শনিবার (১৪ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর এ তথ্য জানায়।
গত বছরের ১৯ মার্চ খেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ৫২২ জন।
গত ২৪ ঘন্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে খুলনায় ১২৫ জন। আর সর্বনিম্ন চুয়াডাঙায় ১ জন। কোন শনাক্তই হয়নি ঝিনাইদহ জেলায়।
গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে কুষ্টিয়ায় ৬২ জন, বাগেরহাটে ৭ জন, যশোরে ৬৭ জন, সাতক্ষীরায় ১৫, চুয়াডাঙ্গায়, মেহেরপুরে ১১ জন, মাগুরায় ২৭ ও নড়াইলে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত বছরের ১৯ মার্চ থেকে বিভাগে আজ সকাল পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭৯১ জন।
বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৭০৫ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৬৭১ জনের। এ ছাড়া যশোরে ৪২০, ঝিনাইদহে ২৪০, চুয়াডাঙ্গায় ১৮০, মেহেরপুরে ১৬৮, বাগেরহাটে ১৩৪, নড়াইলে ১০৬, সাতক্ষীরায় ৮৬ ও মাগুরায় ৮১ জনের মৃত্যু হয়েছে।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৪৩৯ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net