August 25, 2026, 7:15 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

আলমসাধুর চাপায় প্রাণ গেল শিশুর

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় রাস্তা পার হতে গিয়ে আলমসাধুর চাপায় জীম খাতুন (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
আজ রোববার দুপুর ২টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এরআগে সকাল ১০ টার দিকে সদর উপজেলার বেগমপুর পুরাতন বাজারে এ দুর্ঘটনা ঘটে। পরে আলমসাধু চালক হৃদয়কে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে আলমসাধুটি। নিহত জীম খাতুন বেগমপুর গ্রামের পুরাতন বাজার পাড়ার আয়তুল্লাহ খমিনের মেয়ে।
নিহত জীমের বাবা আয়তুল্লাহ খমিন জানান, সকালে বেগমপুর পুরাতন বাজারে দোকান থেকে খাবার কিনতে গিয়েছিল জীম খাতুন। বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি আলমসাধু তাকে ধাক্কা দেয়। এতে মাটিতে পড়ে যায় সে। পরে আলমসাধুর পিছনের চাকার পিষ্ট হয় জীম। তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায় সে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, শিশু জীমের মাথাসহ বিভিন্নস্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করার পর দুপুরে মারা যায় সে। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে তার মরদেহ বাড়ি নিয়ে যায় পরিবারের সদস্যরা।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে আলমসাধু চালককে সতর্ক করে অব্যাহতি দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net