October 14, 2026, 2:34 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘন্টায় ২০ মৃত্যু, শনাক্ত ৪২০

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪২০ জন।
এর আগের ২৪ ঘন্টায় ২১ জনের মৃত্যু ঘটেছিল এবং ৩২২ জনের করোনা শনাক্ত হয়েছিল।
রোববার (১৫ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর এ তথ্য নিশ্চিত করে।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে খুলনায়। অন্যান্য জেলার মধ্যে কুষ্টিয়ায় ৫ জন, মেহেরপুরে ৩ জন, বাগেরহাট, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহে একজন করে মারা গেছেন।
খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় জেলায় গত বছরের ১৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়।
করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ৯৪২ জন।
আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৮১১ জন।
সুস্থ হয়েছেন ৮৬ হাজার ২৫৩ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনা জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২০ জনের। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ হাজার ৮৪৪ জনের। মারা গেছেন ৭১৩ জন। সুস্থ হয়েছেন ২১ হাজার ৪০৮ জন।
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৭৪৬ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৫ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ২০৩ জন।
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৩৪০ জনের এবং মারা গেছেন ৮৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ২৭৪ জন।
২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ৩০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২০ হাজার ৪২০ জন। মোট মারা গেছেন ৪২০ জন এবং সুস্থ হয়েছেন ১৮ হাজার ৮৩৩ জন।
২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ১৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৫৭১ জনের। মোট মারা গেছেন ১০৭ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৭০৮ জন।
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জনের শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৭৪ জনের। মোট মারা গেছেন ৮২ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৪৩৯ জন।
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৫৬৫ জনের। মোট মারা গেছেন ২৪১ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৭৯৬ জন।
২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৭৮১ জনের। মোট মারা গেছেন ৬৭৬ জন এবং সুস্থ হয়েছেন ১৩ হাজার ৬৭১ জন।
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জনের শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৮৮ জনের। মোট মারা গেছেন ১৮০ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ১৭৭ জন।
মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ২৩ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ৪ হাজার ৪১৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭১ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৯৪ জন।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net