October 17, 2026, 7:27 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

মিরপুরে উপজেলা জাসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

মীর রিসান/

কুষ্টিয়ার মিরপুরে উপজেলা জাসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিনাথপুর গোরস্থান মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলহাজ্ব মসলেম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ আব্দুল্লাহ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী। জাতীয় যুবজোট মিরপুর উপজেলার শাখার সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান বিদ্যুৎ এর সঞ্চালনে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মোঃ আফতাব উদ্দীন, উপজেলা জাসদের অন্যতম সদস্য ও কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর আলী, সদস্য মোঃ আব্দুল জলিল, মোঃ ফজলুল হক জোয়ার্দার, মিজানুর রহমান মিজান, ছাতিয়ান ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ও যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ শওকত হোসেন মিরুল। এসময় আরো বক্তব্য দেন, কালিনাথপুর গোরস্থান কমিটির সদস্য শাহাবুল ইসলাম মেম্বার, মোঃ বকুল উদ্দিন, মঈন উদ্দিন, মোঃ সাকের আলী, মাওলানা ইয়াকুব আলী, মোঃ তৌহিদুল ইসলাম মাস্টার, জাতীয় যুব জোট মিরপুর উপজেলা শাখার সভাপতি নাজমুল হোসেন, সহ-সভাপতি রেজাউল হক তুফান, সদস্য মোঃ সায়েম আলী, কামরুল ইসলাম, বাংলাদেশ ছাত্র লীগ মিরপুর উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক অপু রায়হান সহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু’র পক্ষ থেকে কালিনাথপুর গোরাস্থানে অনুদান হিসেবে তিন লক্ষ টাকা প্রদানের ঘোষনা প্রদান করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net