August 24, 2026, 1:10 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

খোকসায় পারিবারিক কলহের স্বামী কতৃক গুরুত্ব আহত স্ত্রী 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়ার খোকসা পৌরসভার গ্রামের কোমলাপুর  ৮ নং ওয়াডের পারিবারিক কলহে দুই সন্তানের জননী আঞ্জুমান আরা বেগম (৩৮) কে নেশাখোর, রাইচ মিলের মিস্ত্রি স্বামী হিরু বিশ্বাস বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেছে বলে সংবাদ জানাগেছে।
স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে মঙ্গলবার (১৭আগষ্ট)বিকাল সাড়ে চারটার সময় পৌরসভার ৮ নং ওয়ার্ডের  কমলাপুর গ্রামের বিপদগামী নেশাখোর স্বামী হিরু বিশ্বাস লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে।
এলাকাবাসী জানান, দুই সন্তানের জননী আঞ্জুমান আরা বেগম স্বামীর সাথে মনোমালিন্য হয়ে প্রায় ৮ বছর পার্শ্ববর্তী জায়গায় বাড়ি করে আলাদা জীবন যাপন করেন। আঞ্জুমান আরা এক ছেলে ও এক মেয়ে। ছেলে শিপন (২২) গাজীপুরে চাকুরী করে,  স্নিকধা (১৬) ১০ ম শ্রেনীর শিক্ষার্থী। ছেলের চাকরি করা টাকায় চলে মায়ের এবং বোনের সংসার।
২৬ বছর আগে পারিবারিক ভাবে আঞ্জুমান আরা ও হিরু বিশ্বাসের মাঝে বিবাহ বন্ধন হয়। সময়ের দাবীতে তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে জন্ম হয়। কিন্তু বিপথগামী নেশার কারনে হিরু কখনোই সৎ পথে ফিরে না আসায় স্বামীর সাথে স্ত্রীর বিরোধ সৃষ্টি হয়। সেই থেকে স্বামী স্ত্রী আলাদা বসবাস করতে থাকে।
স্থানীয় এলাকাবাসী আহত মহিলা আঞ্জুমান আরা কে উদ্ধার করে খোকসা হাসপাতালে জরুরি বিভাগে আনে।
জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার সাইদুজ্জামান সাইদ প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে আন্তঃবিভাগ মহিলা ওয়ার্ডে ভর্তি করেন। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে বলে হাসপাতালে ডাক্তার জানান।
এ ব্যাপারে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, এখন পর্যন্ত স্ত্রী’র মারার বা আহতের কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net