October 17, 2026, 7:25 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

খোকসায় তিন বিল নার্সারীতে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত 

হুমায়ুন কবির/
২০২০-২০২১ অর্থবছরের রাজস্ব খাতের বিল নার্সারি প্রকল্পের আওতায় কুষ্টিয়ার খোকসা উপজেলার তিনটা বিলে সাড়ে চার লক্ষ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (১৮ আগষ্ট) সকালে উপজেলা মৎস্য অফিসের তত্ত্বাবধায়নে কুষ্টিয়ার খোকসা উপজেলায় শিমুলিয়া ইউনিয়নের উত্তর শিমুলিয়া সৈয়বাধা দিলে দেড় লক্ষ মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়াও শোমসপুর ও নারায়নপুর বিলে দেড় লক্ষ করে মোট সাড়ে চার লক্ষ টি মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন,  ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সবুজ কুমার সাহা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসাহাক আলী,  উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার পলাশ চন্দ্র রায় সহ উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী ও লিফগণ।
উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান জানান এ বছর অর্থবছরে উপজেলার এই তিনটি বিল নার্সারিতে রুই কাতলা মৃগেল সিলভার কাপ সহ বিভিন্ন প্রজাতির চার থেকে পাঁচ সেন্টিমিটার লম্বা সাড়ে চার লক্ষ মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দীন বলেন, সরকারের এসকল প্রকল্পের আওতায় উপজেলার  সাধারণ মানুষের (বিল কেন্দ্রিক মাছ আহরণ) পুষ্টি চাহিদা পূর্ণ হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net