November 17, 2026, 3:49 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চিকিৎসাসেবার আড়ালে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য! গোপালগঞ্জের ঘটনা নিয়ে আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্য করলেন তথ্যমন্ত্রী পার্থ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর গত ১০ মাসে দায়িত্ব পালনে পুলিশের ওপর ১৭৬ হামলা, নিহত ৪ হাইকোর্টের নির্দেশের পর কি হবে কুষ্টিয়ায় ১৮৪ অবৈধ ইটভাটার ? অভিযান হয়েছে মাত্র ৪টিতে রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের ষষ্ঠ চালান বিএনপি-জামায়াতের সমঝোতা/বিতর্কিত বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহে আমির হামজার ওয়াজ ২ হাজার ২০৭ কোটি টাকায় ২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার কুষ্টিয়ায় এমপি নুসরাতের গ্রামের পুরোন বাড়িতে আগুন, বাড়িতে ছিল গবাদি পশু খোকসায় ওষুধ ব্যবসায়ীকে দোকানে ঢুকে কুপিয়ে জখম

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘন্টায় ১১ মৃত্যু, শনাক্ত ৩২২

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪২২ জনের।
এর আগের ২৪ ঘন্টায় ১৬ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে করোনা শনাক্ত হয় ৪২৩ জনের।
বুধবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের জেলাগুলোতে এ মৃত্যু ও শনাক্তের ঘটনা ঘটে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে এ তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ চারজনের মৃত্যু হয়েছে যশোরে। এছাড়া খুলনা, বাগেরহাট ও ঝিনাইদহে দুজন করে এবং মাগুরায় একজন মারা গেছেন।
গত বছরের ১৯ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৫ হাজার ৬২৬ জনের।
গত ২৪ ঘন্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে খুলনায় ১৩১ জন। একই সময়ে শনাক্ত ব্যক্তিদের মধ্যে কুষ্টিয়ায় ৭৬ জন, বাগেরহাটে ১৬ জন, যশোরে ৭৩ জন, সাতক্ষীরায় ৩০, চুয়াডাঙ্গায় ২০ জন, মেহেরপুরে ১২ জন, মাগুরায় ১৫ জন. নড়াইলে ১২ জন ও ঝিনাইদহে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে
গত বছরের ১৯ মার্চ থেকে বিভাগে আজ সকাল পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৮৭৮ জন ।
বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৭৩২ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৬৮৯ জনের। এ ছাড়া যশোরে ৪৩৬, ঝিনাইদহে ২৪৮, চুয়াডাঙ্গায় ১৮২, মেহেরপুরে ১৭৪, বাগেরহাটে ১৩৮, নড়াইলে ১০৮, সাতক্ষীরায় ৮৭ ও মাগুরায় ৮৮ জনের মৃত্যু হয়েছে।
গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় এবং আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯০ হাজার ৫৪৪ জন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net