November 17, 2026, 3:53 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চিকিৎসাসেবার আড়ালে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য! গোপালগঞ্জের ঘটনা নিয়ে আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্য করলেন তথ্যমন্ত্রী পার্থ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর গত ১০ মাসে দায়িত্ব পালনে পুলিশের ওপর ১৭৬ হামলা, নিহত ৪ হাইকোর্টের নির্দেশের পর কি হবে কুষ্টিয়ায় ১৮৪ অবৈধ ইটভাটার ? অভিযান হয়েছে মাত্র ৪টিতে রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের ষষ্ঠ চালান বিএনপি-জামায়াতের সমঝোতা/বিতর্কিত বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহে আমির হামজার ওয়াজ ২ হাজার ২০৭ কোটি টাকায় ২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার কুষ্টিয়ায় এমপি নুসরাতের গ্রামের পুরোন বাড়িতে আগুন, বাড়িতে ছিল গবাদি পশু খোকসায় ওষুধ ব্যবসায়ীকে দোকানে ঢুকে কুপিয়ে জখম

কুমারখালীতে ২১ আগষ্ট উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

 দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুমারখালী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে  আলোচনা সভা ও দোয়া  অনুষ্ঠিত।
২০০৪ সালে ২১ শে আগষ্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা আওয়ামীলীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে  আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২১ আগষ্ট শনিবার বিকেলে কুমারখালী পাবলিক লাইব্রেরী সংলগ্ন স্থানীয় সাংসদের অস্থায়ী কার্যালয়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি ও কুমারখালী পৌরসভার প্যানেল মেয়র মোঃ হারুন অর রশিদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক রিস্তাক করিম, আইন বিষয়ক সম্পাদক এড্যাঃ শংকর মজুমদার কাজল।
 উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির হাসান রিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম ভুট্টো, পৌর যুবলীগের সভাপতি তুহিন শেখ, কাউন্সিলর ময়না খাতুন, কাউন্সিলর তানিয়া আক্তার, জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আজম হান্নান, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রবিউল আওয়াল সহ প্রমূখ।
এসময় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net