August 27, 2026, 10:19 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘন্টায় ১৩ মৃত্যু, শনাক্ত ২১১

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২১১ জনের।
এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয় ৩৯৬ জনের। তার আগের ২৪ ঘন্টায়ও ১৬ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত হয় ৪২২ জনের।
শুক্রবার বার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের জেলাগুলোতে এ মৃত্যু ও শনাক্তের ঘটনা ঘটে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে এ তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া খুলনায় চারজন, যশোরে দুইজন, মাগুরা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
গত বছরের ১৯ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৬ হাজার ২৩৩ জনের।
গত ২৪ ঘন্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে খুলনায় ৮৭ জন। একই সময়ে শনাক্ত ব্যক্তিদের মধ্যে কুষ্টিয়ায় ৫০ জন, বাগেরহাটে ৪ জন, যশোরে ২৯ জন, সাতক্ষীরায় ১৬, চুয়াডাঙ্গায় ৩ জন, মেহেরপুরে ২ জন, নড়াইলে ৩ জন ও ঝিনাইদহে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় নড়াইল জেলায় কোন নতুন করোনা রোগী শনাক্ত হয়নি।
গত বছরের ১৯ মার্চ থেকে বিভাগে আজ সকাল পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯০৩ জন ।
বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৭৩৭ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৬৯৮ জনের। এ ছাড়া যশোরে ৪৪০, ঝিনাইদহে ২৫১, চুয়াডাঙ্গায় ১৮৩, মেহেরপুরে ১৭৬, বাগেরহাটে ১৩৮, নড়াইলে ১০৮, সাতক্ষীরায় ৮৭ ও মাগুরায় ৮৫ জনের মৃত্যু হয়েছে।
গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় এবং আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯১ হাজার ৫২৩ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net