August 25, 2026, 7:31 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘন্টায় ১৬ মৃত্যু, শনাক্ত ৩৩২

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৩২ জনের।
এর আগের ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হন ২১১ জন।
শনিবার বার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের জেলাগুলোতে এ মৃত্যু ও শনাক্তের ঘটনা ঘটে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে এ তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ চারজন করে মৃত্যু হয়েছে খুলনা ও যশোরে। এ ছাড়া নড়াইল, মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় দুইজন করে মারা গেছেন।
গত বছরের ১৯ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৬ হাজার ৫৬৫ জনের ।
গত ২৪ ঘন্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে খুলনায় ৮৭ জন। একই সময়ে শনাক্ত ব্যক্তিদের মধ্যে কুষ্টিয়ায় ৪২ জন, বাগেরহাটে ১৫ জন, যশোরে ৩৩ জন, সাতক্ষীরায় ২৭, চুয়াডাঙ্গায় ২০ জন, মেহেরপুরে ২২ জন, নড়াইলে ২৬ জন, মাগুরায় ৩৯ জন ও ঝিনাইদহে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত বছরের ১৯ মার্চ থেকে বিভাগে আজ সকাল পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯১৯ জন ।
বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৭৪১ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৭০০ জনের। এ ছাড়া যশোরে ৪৪৪, ঝিনাইদহে ২৫১, চুয়াডাঙ্গায় ১৮৫, মেহেরপুরে ১৭৬, বাগেরহাটে ১৩৮, নড়াইলে ১১০, সাতক্ষীরায় ৮৭ ও মাগুরায় ৮৭ জনের মৃত্যু হয়েছে।
গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় এবং আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯২ হাজার ১৭০ জন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net