April 29, 2026, 3:36 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার কুষ্টিয়ায় ইকোর চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালকের পরিদর্শনে উন্মোচিত ভেড়ামারা স্বাস্থ্য ব্যবস্থার ভাঙাচোরা বাস্তবতা

সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে খোকসায় ইসলামিক ফাউন্ডেশনের ওরিয়েন্টেশন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক.খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
সোমবার (২৩ আগষ্ট)  দুপুরে উপজেলা মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের কুষ্টিয়া জেলা উপ-পরিচালক মোঃ আজমল হক  এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন।
খোকসা উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ জালাল উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা করেন ইসলামী ফাউন্ডেশন কুষ্টিয়া অফিস হিসাবরক্ষক আব্দুস সোবাোহান অফিস সহকারি মোঃ আবু আইয়ুব আনসারী প্রমূখও।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দীন বলেন, শান্তির বাণী পবিত্র কোরআনের সঠিক অর্থ মুসল্লিদের মাঝে তুলে ধরে দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় ইসলামিক ফাউন্ডেশন এর জেলা উপ পরিচালক মোঃ আজমল হক বলেন, মুসল্লিদের সবচেয়ে কাছের ধারক বাহক হিসাবে আপনারা এ কাজ করেন। আপনাদের গ্রহণযোগ্যতাই ইসলামের মর্মবাণী তাদের কর্ণকুহরে পৌঁছায়। সবাস থেকে জঙ্গিবাদ সন্ত্রাস নির্মূলে আপনারাই প্রথম সারির ভূমিকা রাখতে পারেন।
উক্ত ওরিয়েন্টেশনের উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০ জন বাছাইকৃত প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম-মুয়াজ্জিন গণ উপস্থিত ছিলেন।
পরে সকল মুসলিম উম্মার সুখ শান্তি ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউণ্ডেশন খোকসা উপজেলা মডেল কেয়ারটেকার হাফেজ সালাহউদ্দীন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net