August 27, 2026, 6:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘন্টায় ১২ মৃত্যু, শনাক্ত ২৭৬

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৭৬ জনের। এর আগের ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ৩৭৯ জনের।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ তিনজন করে মৃত্যু হয়েছে যশোর ও ঝিনাইদহে। এ ছাড়া খুলনা ও কুষ্টিয়ায় দুজন করে এবং চুয়াডাঙ্গা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগের জেলাগুলোতে এ মৃত্যু ও শনাক্তের ঘটনা ঘটে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে এ তথ্য জানা যায়।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। ঐ সময় থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৭ হাজার ২২০ জনের শনাক্ত হয়েছে ।
গত ২৪ ঘন্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঝিনাইদহে ৮৫ জন। একই সময়ে শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনায় ৭০ জন, কুষ্টিয়ায় ৪৭ জন বাগেরহাটে ২২ জন, যশোরে ২৯ জন, সাতক্ষীরায় ১৮, চুয়াডাঙ্গায় ৪ জন, মেহেরপুরে ১৭ জন, নড়াইলে ১৪ জন, মাগুরায় ২০ জন ও ঝিনাইদহে ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত বছরের ১৯ মার্চ থেকে বিভাগে আজ সকাল পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৪১ জন ।
বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৭৪৩ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৭০৯ জনের। এ ছাড়া যশোরে ৪৪৭, ঝিনাইদহে ২৫৪, চুয়াডাঙ্গায় ১৮৬, মেহেরপুরে ১৭৭, বাগেরহাটে ১৩৯, নড়াইলে ১১২, সাতক্ষীরায় ৮৭ ও মাগুরায় ৮৭ জনের মৃত্যু হয়েছে।
আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৩ হাজার ৭২১ জন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net