October 14, 2026, 12:57 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু, শনাক্ত হার ১১ দশমিক ৯৫

দৈনিক কুষ্টিয়া অনল্ইান/
খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ২৩৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৪৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৯৫ শতাংশ।
এর আগের ২৪ ঘন্টায় বিভাগে ৫ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ২৭১ জনের।
মঙ্গলবার (৩১ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর থেকে এ তথ্য পাওয়া যায়।
বিভাগে ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এ ছাড়া খুলনা একজন, যশোরে চারজন, মাগুরা ও ঝিনাইদাহে একজন করে মারা গেছেন।
বিভাগে প্রাধম করোনা শনাক্ত হয় গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙা জেলায়। ঐ সময় থেকে আজ সকাল পর্যন্ত ১০ জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৮।
বিভাগের মধ্যে করোনায় সর্বোচ্চ ৭৫৯ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলাতে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৭৩১ জনের। এ ছাড়া যশোরে ৪৬১, ঝিনাইদহে ২৬১, চুয়াডাঙ্গায় ১৮৭, মেহেরপুরে ১৭৮, বাগেরহাটে ১৪০, নড়াইলে ১১৩, সাতক্ষীরায় ৮৮ ও মাগুরায় ৯০ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় ১০ জেলায় সুস্থ হয়েছেন ৪৫৫ জন। ১০ জেলায় মোট সুস্থ হয়েছেন ৯৭ হাজার ৩৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ কুষ্টিয়ায় ৪৫ জন। অন্য জেলাগুলোর মধ্যে খুলনায় ৪০, ঝিনাইদহে ১১, যশোরে ১৭, নড়াাইলে ৯, বাগেরহাটে ৯, মাগুরায় ২, সাতক্ষীরায় ৭ ও মেহেরপুরে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে চুয়াডাঙায় কোনো নমুনা পরীক্ষা হয়নি।
বিভাগে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮ হাজার ৮৯৯ জনের। এর মধ্যে সবোর্চ্চ শনাক্ত হয়েছে খুলনায় ২৭ হাজার ২৭৪ জন। দ্বিতীয় যশোর জেলায় ২১ হাজার ১২৪ জন এবং কুষ্টিয়ায় ১৭ হাজার ৬৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net