October 17, 2026, 9:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

অনলাইন প্রেস ইউনিটি, কুষ্টিয়া জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
অনলাইন সাংবাদিকদের অধিকার আদায়ের জাতীয় সংগঠন অনলাইন প্রেস ইউনিটি, কুষ্টিয়া জেলা শাখার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) শহরের কোর্টপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে অনলাইন প্রেস ইউনিটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জেলা শাখার সভাপতি শৈবাল আদিত্যের সভাপতিত্বে পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন প্রেস ইউনিটি, কুষ্টিয়ার উপদেষ্টা মানুষ মানুষের জন্য, কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৃতিপ্রেমিক শাহাবউদ্দিন মিলন৷
সভায় বক্তব্য দেন অনলাইন প্রেস ইউনিটি, কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদ ইউসুফ খান লিটন, সিনিয়র সহ-সভাপতি মিলন মাযহার, সহ-সভাপতি শরিফুল হক পপি, যুগ্ন-সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রবিউল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রুমেল, দপ্তর সম্পাদক পাভেল ইমতিয়াজ, প্রচার সম্পাদক সেলিম আহম্মেদ তাক্কু, প্রকাশনা সম্পাদক প্রিতম মজুমদার, কার্যকরী সদস্য জালাল খোকন, আরফিন সাগর, আক্তার হায়দার প্রমুখ৷
সভায় ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা কলামিষ্ট মোমিন মেহেদী এবং কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি অর্পণ মাহমুদ৷
এসময় আরও উপস্থিত ছিলেন,
জাতীয় দৈনিক দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ডাঃ এম এ মান্নান, জি-বাংলা টিভির জেলা প্রতিনিধি নোবাজ্জেল হোসেন সোহান, জেলা প্রেস ইউনিটির সদস্য মাসুদ সোলাইমান লিটন, মীর কুশল, ,ইদ্রিস আলী সহ সংবাদযোদ্ধাগণ।
সভায় বক্তারা বলেন, অনলাইন সংবাদযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে৷ সকলকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সকল অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে৷
সভার সঞ্চালনা করেন অনলাইন প্রেস ইউনিটি, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক নাব্বির আল নাফিজ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী ১১ সেপ্টেম্বর, শনিবার সকালে শহরে মাস্ক বিতরণ এবং কালীগঙ্গা নদীতীরে বৃক্ষরোপনের কর্মসূচি ঘোষণা করা হয়৷

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net