April 15, 2026, 1:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা শিক্ষামন্ত্রীর পাশেই বসে ‘চেয়ার’ হারানোর খবর: যবিপ্রবি উপাচার্যের হাসি-চাপা বিষাদ খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদেরকে শিক্ষামন্ত্রী/ শুধু মন্ত্রী বদলালেই শিক্ষার মান বাড়বে না আনন্দে বরণ নতুন বছর—আজ পহেলা বৈশাখ কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যার ঘটনায় মামলা, আসামি ২০০ জন

গত ২৪ ঘন্টায় করোনায় খুলনা বিভাগের ১০ জেলায় তিন মাসে সর্বনিম্ন মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
গত তিন মাসের মধ্যে খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বনিম্ন দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৪১ জনের। এর আগে গত ৭ জুন বিভাগে ২ জনের মৃত্যু হয়েছিল। আর ৯ জুলাই সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়।
ইতোমধ্যে খুলনা বিভাগে করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন এক লাখের বেশি মানুষ।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
সর্বশেষ শনিবার (৪ সেপ্টেম্বর) খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ৮৫ জনের।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনা ও যশোরে একজন করে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৯ হাজার ৭৩০ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৩৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৩৪ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ১৩, সাতক্ষীরায় ৪, যশোরে ৩৫, নড়াইলে ১১, মাগুরায় একজন, ঝিনাইদহে ১৩, কুষ্টিয়ায় ২২, চুয়াডাঙ্গায় ১৭ ও মেহেরপুরে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net