November 25, 2026, 7:07 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এইচএসসি পুনর্নিরীক্ষণ/ যশোর বোর্ডে ফেল থেকে পাস ৩৫৭, নতুন জিপিএ-৫ পেলেন ১৬৩ জন ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২ কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান

১২ সেপ্টেম্বর খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

দেশে করোনাভাইরাস শনাক্তের হার কমায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে। এদিন থেকেই শ্রেণিকক্ষে পাঠদানও শুরু হবে।
রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ৯ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি সম্পন্ন হবে। স্কুল-কলেজ খোলার শুরুর দিকে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রতিদিন স্কুলে আসতে হবে। এছাড়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাসে আসবে।

তিনি আরো বলেন, ১২ সেপ্টেম্বর শুরুর দিন চার থেকে পাঁচ ঘণ্টা শ্রেণি পাঠদান হবে। পর্যায়ক্রমে পাঠদানের সংখ্যা বাড়ানো হবে। প্রতিটি প্রতিষ্ঠানকে চেকলিস্ট পূরণ করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে হবে। র‌্যান্ডম স্যাম্পলিং করে সংক্রমণের ঝুঁকি থাকলে বন্ধ করার সিদ্ধান্তও নেয়া হতে পারে।

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে প্রবেশ করাতে হবে। স্কুলে আপাতত কোনো অ্যাসেম্বলি হবে না। তবে শারীরিক ও মানসিকভাবে শিক্ষার্থীদের ভালো অবস্থানে রাখতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা খেলাধুলা চলবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net