May 14, 2026, 5:46 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের ইঙ্গিত: বাড়ছে জামানত, বাদ যাচ্ছে দলীয় প্রতীক নীরব শিশু মৃত্যুর মিছিলে সামিল সবাই? দায় খোঁজার দায়হীন এক সমাজ ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান-বিপণিবিতান রূপপুর/ব্যয়ের প্রশ্নে অন্য দেশের বাস্তবতা ও আমরা মোটরসাইকেলে নতুন করের প্রস্তাব ছয় দশক ধরে আলোচনায়, সংশয় ও সম্ভবনার পদ্মা ব্যারাজ হামে শিশুমৃত্যু: ৩৫২ পরিবারের জন্য দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট মাদক কারবারীকে ছাড়াতে থানায় চাপ প্রয়োগের চেষ্টা, বিএনপি-জামাতের পাঁচ নেতা আটক, আদালত প্রক্রিয়া নিয়ে গুঞ্জন বিশ্ব মা দিবস/ মায়ের মুখেই পৃথিবীর প্রথম আলো

কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তিন দালালের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এদিকে অভিযান টের পেয়ে সটকে পড়েছে হাসপাতালকে ঘিরে থাকা একাধিক দালাল চক্র।

রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খাদিজা খাতুন ও র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খানের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করা হয়।

আটকরা হলেন- আকুল আহমেদ (৩২) কুষ্টিয়ার ইবি থানার শংকরপুর এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে, রফিকুল ইসলাম (৩৮) সদর উপজেলার মনজেল আলীর ছেলে ও জাহাঙ্গীর আলম (৩৮) সদর উপজেলা জুগিয়া এলাকার মৃত মহসিন ফকিরের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দালালদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠছিলেন রোগী ও তাদের স্বজনরা। প্রতিদিনই প্রতারিত হচ্ছিলেন বিভিন্ন গ্রাম থেকে আসা সহজ-সরল প্রকৃতির লোকজন। দালালদের খপ্পরে পড়ে অনেক রোগীর প্রাণহানির মতো ঘটনাও ঘটে। শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকের পৃষ্ঠপোষকতায় সক্রিয় এ দালাল চক্রটি।

কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খাদিজা খাতুন জানান, হাসপাতালে আগত রোগীদের সাথে প্রতারনা করার অভিযোগে তাদের আটক করা হয়। এসময় তারা দোষ স্বীকার করলে আকুল আহমেদ ও রফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২১ দিনের কারাদণ্ড এবং জাহাঙ্গীর আলমকে একই ধারায় ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net