October 17, 2026, 9:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

কুষ্টিয়া দৌলতপুরে আগ্নেয়াস্ত্র, গুলি ও ফেনসিডিলসহ আটক-২

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অস্ত্র, গুলি ও ফেনসিডিলসহ সোহেল রানা (২৫) ও আগর (২০) নামে দু’জন মাদক চোরাকারবারী আটক হয়েছে। রোববার রাত সাড়ে ১২টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন শকুনতলা মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করে সীমান্তরক্ষী বিজিবি। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং জব্দ করা হয় মাদক পাচারে ব্যবহৃত একটি হিরোহোন্ডা মোটরসাইকেল। আটক মাদক চোরাকারবারী সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মিল্টন ও ইব্রাহিমের ছেলে।
বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্ত ঠোটারপাড়া বিওপি কমান্ডার হাবিলদার সিরাজের নেতৃত্বে বিজিবি’র টহল দল সীমান্ত সংলগ্ন জামালপুর শকুনতলা মাঠে অভিযান চালিয়ে মাদক চোরাকারবারী সোহেল রানা ও আগর কে অস্ত্র, গুলি ও ফেনসিডিলসহ আটক করে। এসময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল। মাদক চোরাকারবারী সোহেলে রনার বিরুদ্ধে ডবল মার্ডার ও মাদক পাচার মামলাসহ একডজন মামলা রয়েছে এবং আগরের বিরুদ্ধে মাদক পাচারের একাধিক মামলা রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে। আটক চোরাকারবারীদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা দিয়ে গতকাল সোমবার দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net