June 14, 2026, 6:24 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানো/অস্বস্তিকর সত্যের চ্যালেঞ্জ ও প্রত্যাশার সমীকরণ কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় অবস্থান বিজিবি–বিএসএফ সীমান্ত সম্মেলন: ১১ সিদ্ধান্তে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-ভারত জনগণের সম্পর্ক আমার একমাত্র অগ্রাধিকার: দীনেশ ত্রিবেদী তিন লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর প্রস্তাবিত বাজেটে ফিরল অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ পানিসম্পদ মন্ত্রণালয়ের বাজেট কমলেও এগোচ্ছে ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’, বাস্তবায়ন হবে ৭ বছরে শপিংমল ও দোকানপাট খোলা রাখার নতুন সময়সূচি ঘোষণা চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়?

পু‌লি‌শের ভুয়া ডিআইজি ও তার সহযোগী আটক

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের ভুয়া ডিআইজি পরিচয় দেয়া এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে তার এক সহযোগীকে। 

আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার মধ্যরাতে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রামের হাশেম আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩০) ও কুষ্টিয়া  কুমারখালী উপজেলার দয়ারামপুর গ্রামের মৃত হামিদ আলীর ছেলে আব্দুল লতিফ (৩৫)।

পুলিশ জানায়, গত কয়েকদিন আগে আলমডাঙ্গা উপজেলার প্রাগপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মহিদুল ইসলামকে নিজেকে পুলিশের ডিআইজি পরিচয় দিয়ে অজ্ঞাত নম্বর থেকে ফোন করেন একই উপজেলার ওসমানপুর গ্রামের হাশেম আলীর ছেলে উজ্জ্বল হোসেন। এসময় পুলিশের চাকুরি প্রত্যাশি মহিদুল ইসলামের ভাতিজা নাফিজ আলীকে চাকুরী দেয়ার প্রতিশ্রুতি দেন উজ্জ্বল । চাকুরি পেতে ৮ লাখ টাকা দাবী করেন পুলিশের ডিআইজি পরিচয়দানকারীর সহযোগী আব্দুল লতিফ। এক পর্যায়ে মহিদুল ইসলাম ডিআইজি পরিচয় দেয়া উজ্জ্বলকে বিকাশের মাধ্যমে ৩৯ হাজার ৫০০ টাকা অগ্রিম পাঠান। পরে চাকুরি না দিয়ে পায়তারা শুরু করে প্রতারক চক্রটি। বিষয়টি বুঝতে পেরে মহিদুল ইসলাম আলমডাঙ্গা থানায় জানালে অনুসন্ধান শুরু করে পুলিশ। সোমবার সন্ধ্যায়  মহিদুল ইসলাম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় উজ্জল ও আব্দুল লতিফসহ আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে।

 রাতেই  অভিযান চালিয়ে আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর হঠাৎ পাড়া থেকে উজ্জ্বলকে আটক করে পুলিশ। এরপর কুমারখালী উপজেলার দয়ারামপুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুল লতিফকে আটক করা হয়।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, পুলিশের চাকুরী দেয়ার নাম করে টাকা হাতিয়ে নিয়ে আসছিল প্রতারক চক্রটি। আজ সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net