July 14, 2026, 11:59 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত

খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় মারা গেলেন ৮, শনাক্ত ১৬৬, কুষ্টিয়ায় সবোর্চ্চ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে আরও আটজন মারা গেছেন। এ সময় নতুন ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু ও শনাক্ত দুটোই আগের ২৪ ঘন্টার তুলনায় বেশী।
এদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৯১ জন। এ হার আগের ২৪ ঘন্টার তুলনায় বেশী।
আজ বুধবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। বিভাগে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১০ হাজার ২২৬ জনের।
গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত খুলনা বিভাগে আরটি-পিসিআর ল্যাব, জিন এক্সপার্ট ও র‌্যাপিড অ্যান্টিজেন প্রক্রিয়ায় মোট ১ হাজার ৬২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১০ দশমিক ২৫। আগের ২৪ ঘণ্টার চেয়ে ১৪১টি নমুনা কম পরীক্ষা হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ৯
স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা যায়, নতুন করে করোনায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে কুষ্টিয়ার আছেন সর্বোচ্চ ৪৩ জন। এ ছাড়া চুয়াডাঙ্গার ১৫ জন, ঝিনাইদহের ৪২, খুলনার ১৭, নড়াইলের ৯, সাতক্ষীরার ১৩, বাগেরহাটের ২, মাগুরার ৫, মেহেরপুরের ৩ ও যশোরের ১৭ জন বাসিন্দা আছেন। শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৭ হাজার ৫৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম মাগুরা জেলায়, ৪ হাজার ৯২ জন।
বিভাগে করোনায় ৩ হাজার ৬১ জন মারা গেছেন, মৃত্যুর হার ২ দশমিক ৭৮। করোনায় মারা যাওয়া সবশেষ আটজনের মধ্যে যশোরে তিনজন, কুষ্টিয়ার ও খুলনায় দুইজন করে এবং চুয়াডাঙ্গার একজন বাসিন্দা রয়েছেন। বিভাগের মধ্যে খুলনা জেলায় করোনায় সর্বোচ্চ ৭৭৬ জনের মৃত্যু হয়েছে, দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৭৪৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বিভাগে চিকিৎসাধীন রোগীর সংখ্যা প্রতিদিন কমছে। আজ বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় করোনা রোগী ৫ হাজার ৭৬২ জন। এর মধ্যে ২৪০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১ হাজার ৪০৩ জন। শনাক্তের সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৯২।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net